যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

0
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের বিগ আইল্যান্ডে শুক্রবার গভীর রাতে আঘাত হেনেছে ৬ মাত্রার একটি ভূমিকম্প। হোনাউনাউ-নাপুপু এলাকায় অনুভূত হয় ভূমিকম্পটি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া আগ্নেয়গিরি হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে অবস্থিত এবং ওই সময় এটি নজরদারির মধ্যে ছিল। ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খরব বিস্তারিত জানা যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া আগ্নেয়গিরি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত করে আসছে। 

শুক্রবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, তাদের পূর্বাভাস মডেল অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ মের মধ্যে আবারও অগ্ন্যুৎপাত হতে পারে। ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হয় হাওয়াই, মাউই এবং ওআহু দ্বীপে। এর কেন্দ্রস্থল ছিল প্রায় ২৩ কিলোমিটার গভীরে। এদিকে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা ছিল না। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here