যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

0
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে আগুন

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি ব্যবহার করছে বলে জানা গেছে।

রবিবার ভোরে আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।

তবে বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর সরঞ্জাম বা স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here