মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

0
মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের চাপায় ওবায়দুল্লাহ মাসুদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় মোটরসাইকেলে করে পণ্য বাজারজাত করে বেড়াচ্ছিলেন বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ। সে সময় পাশের দোকানে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে অন্য দোকানে যান তিনি। হঠাৎ সেখানে ওবায়দল্লাহ নামের এক যুবক এসে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পথিমধ্যে নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যান।

এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here