মোংলায় নানা আয়োজনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ

0
মোংলায় নানা আয়োজনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ

শ্রদ্ধা, গান, কবিতা আর স্মরণসভার মধ্যদিয়ে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে স্মরণসভায় রুদ্র স্মৃতি সংসদের সভাপতি রুদ্রের অনুজ সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা নাজমুল হক, রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো বক্তব্য রাখেন।

মাত্র ৩৪ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here