মেসির ১৮ গোলের ১৬টিই বিশ্বকাপ না জেতা দলের বিপক্ষে

0
মেসির ১৮ গোলের ১৬টিই বিশ্বকাপ না জেতা দলের বিপক্ষে

বিশ্বকাপ ইতিহাসে নতুন উচ্চতায় লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের মোট গোলসংখ্যা ১৮ তে তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার গোল ছিল ১৬টি। তবে এই রেকর্ডের আড়ালে উঠে এসেছে একটি ভিন্ন পরিসংখ্যান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মেসির ১৮ গোলের মধ্যে ১৬টিই এসেছে এমন সব দলের বিপক্ষে, যারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি। মাত্র দুটি গোল এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে, যা ছিল ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে।

২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম গোল করেন মেসি। এরপর ২০১৪ সালে বসনিয়া হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়ার বিপক্ষে চার গোল করেন। ২০১৮ সালে আবারও নাইজেরিয়ার জালে বল জড়ান।

২০২২ বিশ্বকাপে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন তিনি। এর মধ্যে সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল ছিল পেনাল্টি থেকে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন জোড়া গোল, যার একটি পেনাল্টি।

চলমান ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে আরও দুটি গোল করেছেন মেসি।

তবে আরেকটি রেকর্ডও এখন তার দখলে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের তালিকায়ও শীর্ষে আছেন তিনি, মিস করেছেন তিনটি পেনাল্টি।

৩৮ বছর বয়সেও থেমে নেই মেসির রেকর্ড ভাঙার যাত্রা। প্রতিটি ম্যাচেই যেন নতুন করে ইতিহাস লিখছেন তিনি, আর তার গোলের এই পরিসংখ্যান যোগ করছে নতুন আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here