মেসির পুরোনো রেকর্ড ভাঙলেন পেদ্রি

0
মেসির পুরোনো রেকর্ড ভাঙলেন পেদ্রি

লিওনেল মেসির গড়া দেড় দশকের পুরোনো রেকর্ড ভেঙে বার্সেলোনার ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন পেদ্রি। ওসাসুনার বিপক্ষে গত রাতের জয়ে বার্সেলোনার জার্সিতে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। 

ওসাসুনার মাঠ এল সাদারে বার্সেলোনার ২-১ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। এটি ছিল ক্লাবটির হয়ে মূল একাদশে পেদ্রির ২০০তম ম্যাচ। মাত্র ২৩ বছর ১৫৯ দিন বয়সে বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচে শুরুর একাদশে থাকার রেকর্ড গড়েন তিনি।

এর আগে, এই রেকর্ডটি ফুটবল জাদুকর লিওনেল মেসির দখলে ছিল। ২৩ বছর ২২৭ দিন বয়সে ২০০ ম্যাচে শুরুর একাদশে খেলার মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। এদিক দিয়ে বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজকেও পেছনে ফেলেছেন পেদ্রি।

গাভি বা দানি ওলমোর মতো প্রতিভাবান মিডফিল্ডার দলে থাকলেও পেদ্রিই এখন বার্সেলোনার মাঝমাঠের মূল ভরসা। পেদ্রিকে নিজের কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক।  তারকোচের মতে, পেদ্রির টেকনিক্যাল দক্ষতা ছাড়া বর্তমানে দলের পরিকল্পনা করা প্রায় অসম্ভব। যদিও পেদ্রি এখন এই রেকর্ডের মালিক, তবে লামিন ইয়ামাল বা পাউ কুবার্সির মতো কিশোররা যেভাবে উঠে আসছেন, তাতে ভবিষ্যতে এই রেকর্ড আবার ভাঙার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here