মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে

0
মেগা প্রকল্প করতে হবে সঠিক দামে

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মেগা প্রকল্প সরকার করবে, যখন দরকার করবে, সঠিক প্রকল্পটা করবে। সঠিক দামে করবে, সঠিকভাবে বাস্তবায়ন করবে। মেগা প্রকল্প অবশ্যই দরকার আছে।

তিনি বলেন, বড় বড় প্রকল্প কেন হবে না? গতকাল রাতে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। পদ্মা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পদ্মা ব্যারাজ তাদের (বিএনপির) নির্বাচনি প্রতিশ্রুতির মধ্যে আছে। আমিও এটার পক্ষে আছি। 

তিনি বলেন, ফারাক্কার কাজের ফলে ওখানে যে শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে, ওই এলাকার মানুষের জন্য, তাদের সেচ ব্যবস্থার জন্য পদ্মা ব্যারাজ দরকার আছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তবে কীভাবে এটাকে অর্থায়ন করবেন এবং কত বছর ধরে অর্থায়ন করবেন, সেটার একটা বিষয় এখানে রয়ে গেছে। 

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা। 

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here