মুন্সীগঞ্জে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

0
মুন্সীগঞ্জে ৪ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন অমান্য করায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে ) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কুচিয়ামোড়া গ্রামের মামুন ব্রিকসকে ১ লাখ টাকা, হামিদ ব্রিকসকে ১ লাখ টাকা, নাসির ব্রিকসকে ৩ লাখ টাকা এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here