মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ একজন আটক

0
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল-গুলিসহ একজন আটক

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ মো. রাজিব মাঝি (৪০) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকালে সদর উপজেলার মধ্য মাকুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিব মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার ওবায়দুল্লাহ মাঝির ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদরের মধ্য মাকুহাটি জামে মসজিদের পাশের এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রাজিব মাঝি ওরফে নয়ন মাঝির দোকানের ফ্রিজ হতে একটি লোহার তৈরি সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড পিতলের তৈরি তাজা কার্তুজ গুলি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here