মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

0
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পঞ্চসার ইউনিয়ন পরিষদ এ সভা আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা পরিষদের প্রশাসক মো. মাসুদুর রহমান। 

মাসুদুর রহমান বলেন, ‘পঞ্চসার ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য অতীতে তিন থেকে চারবার বিভিন্ন এনজিওকে দায়িত্ব দেওয়া হলেও তারা দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। তবে সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে পঞ্চসার ইউনিয়নের আধুনিক ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।’

সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা ড্রেনের উচ্চতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খাল-নালা সংস্কার ও নিয়মিত পরিষ্কারের দাবি জানান।

পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসাইন। এ সময় ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here