মুন্সীগঞ্জে রতনপুরে ১৫০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ ওরফে নুরু শেখ (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। রবিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুর মোহাম্মদ সদর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার আবুল মাদবরের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর মোহাম্মদ ওরফে নুরু শেখকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

