মাদারীপুরে জেলা পর্যায়ে জাতীয় সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
মাদারীপুরে জেলা পর্যায়ে জাতীয় সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরে জেলা পর্যায়ে জাতীয় সিরাত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে মাদারীপুর জেলা মডেল মসজিদে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বয়সভিত্তিক তিনটি গ্রুপে অংশগ্রহণ করে। সবমিলিয়ে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান। 

ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here