মাগুরায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

0
মাগুরায় তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানমালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আগে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মিষ্টি ও খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা, রাধানগর বাজারে মেসার্স রাজ্জাক তেল মিলকে যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা ও প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং মেসার্স জালাল তেল মিলকে একই অপরাধ ও ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর (শ্রীপুর) মো. ফয়েজুল কবীর ও জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে সবাইকে ভেজাল পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here