মাগুরায় কৃষককে কুপিয়ে-পিটিয়ে হত্যা

0
মাগুরায় কৃষককে কুপিয়ে-পিটিয়ে হত্যা

মাগুরার শ্রীপুর উপজেলায় আকবর আলী মন্ডল (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার সকালে উপজেলার মাশালিয়া ঘুনিপাড়া গ্রামের একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে। আকবর মণ্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আকবর আলী তার পাটক্ষেতে পরিচর্যার কাজে যান। এ সময় প্রতিপক্ষ আব্দুর রশিদসহ তার সঙ্গীরা তাকে একা পেয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে মাঠেই ফেলে রেখে চলে যায়। পরে মাঠের অন্য কৃষকরা ও স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তনিতা বিশ্বাস হ্যাপী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনির গুরুতর চিহ্ন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, সামাজিক বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here