বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

0
বাস-ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বিটুল (৩৭) নামের বাসের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার বনানী বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিটুল বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার মো. বুলু মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, সকাল ছয়টার দিকে বনানী বাজারের সামনে মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সাথে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here