ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

0
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়াল।

আজ মঙ্গলবার ভোরে এ শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুর বয়স ৮ মাস। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। গত ১৭ মে শিশুটি হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি হয়েছিল।
 
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডা. ঝন্টু সরকার প্রতিদিনের হাম আপডেট হিসেবে এ তথ্য জানান।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাতালে শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৪৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩১৪ জন।
 
গত ১৭ মার্চ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৃথক হাম আইসোলেশন ওয়ার্ড চালু করে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here