মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি সোমবার (১০ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের অফিসে সৌজন্য বৈঠক করেছেন।

বৈঠক চলাকালে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের নেতৃত্বের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। ওমানের রাষ্ট্রদূত ১৩তম সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি-নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান। উভয় পক্ষ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং ক্রীড়ার মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করে।

ওমানের একটি বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়কে আতিথেয়তা প্রদানের জন্য ওমান সরকারের প্রশংসা করার পাশাপাশি প্রতিমন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শূন্য-সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর বিষয়টিকে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন, যাতে তারা স্বাগতিক দেশ ও বাংলাদেশ উভয়ের অর্থনীতিতে কার্যকরভাবে অবদান রাখতে পারে।

প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (পিজিএ৮১) সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওমানের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here