ভাঙ্গায় মাদক সেবনের অভিযোগে এক তরুণকে সাত দিনের কারাদণ্ড

0
ভাঙ্গায় মাদক সেবনের অভিযোগে এক তরুণকে সাত দিনের কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় মাদক সেবনের অভিযোগে সোহাগ শিকদার (৩০) নামে এক তরুণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা পৌর শহরের কাপুরিয়া সদরদী মহল্লায় অবস্থিত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সোহাগ শিকদারকে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাদরুল আলম জানান, অভিযানের সময় সোহাগ শিকদারের কাছ থেকে সামান্য গাঁজা পাওয়া যায়। পাশাপাশি তিনি গাঁজা সেবনের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ কারণে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here