বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!

0
বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!

নতুন নজির গড়ল ভারতের আবহাওয়া। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!
 
ওই তালিকায় নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা, রায়পুরের মতো তাপপ্রবাহের জন্য পরিচিত শহরের পাশাপাশি জম্মু এমনকি, উত্তরাখণ্ডে হিমালয়ের কোলের শহর হরিদ্বারও ঠাঁই পেয়েছে। তালিকা দেখা যায়, মঙ্গলবার দুপুরে ওই ১০০টি শহরের তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এর মধ্যে ছিল বঠিন্ডা, পাঠানকোট, বরেলি, ঝাঁসি, কইথলের মতো শহরে সে সময় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। 

পশ্চিম উত্তরপ্রদেশের মথুরা, ছত্তীসগঢ়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নানদেড় ও অকোলা শহরের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

মঙ্গলবারই উত্তর ও পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ভবন।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মেঘের স্থায়ী আচ্ছাদনের অভাব এবং নিরবচ্ছিন্ন শুষ্ক সৌর বিকিরণের কারণে উত্তর ভারতের সমতলভূমি এবং মধ্য ভারতের মালভূমির বিস্তীর্ণ অঞ্চলে প্রচণ্ড গরম থাকবে। পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে এই তাপপ্রবাহ ২৪ মে পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া ভবন। সূত্র: জিনিউজ, ফার্স্টপোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here