২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু মাস বাকি রয়েছে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ৪৮ দলের এই মহাযজ্ঞ।
তবে এমন সময়ে ফ্রান্স শিবিরে বড় নেমে এসেছে দুশ্চিন্তা। ইনজুরিরর কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের তরুণ স্ট্রাইকার হুগো একিতিকে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ২-০ গোলে হেরে অলরেডদের বিদায়ের রাতে মাঠেই লুটিয়ে পড়েন ২৩ বছর বয়সী একিতিকে। এরপর প্রাথমিক পরীক্ষায় তার ‘অ্যাকিলিস টেন্ডন’ ছিঁড়ে গেছে জানা যায়।
এক অ্যাংকল সার্জারি বিশেষজ্ঞ চোটের ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন, একিতিকের এই ইনজুরিতে অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো পথ নেই। ফুটবলীয় পরিভাষায় এই চোট সারিয়ে মাঠে ফিরতে কমপক্ষে ৯ থেকে ১২ মাস সময় প্রয়োজন। ফলে চলতি মৌসুম তো বটেই, এমনকি আগামী মৌসুমের শুরুতেও তাকে দেখা যাবে না।
তবে এ বিষয়ে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত বছরের জুলাইয়ে ফ্রাঙ্কফুর্ট থেকে ৬৯ মিলিয়ন পাউন্ডে লিভারপুলের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে একিতিকে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেছেন এবং চলতি মৌসুমের শুরু থেকে ফ্রান্সের হয়ে দুটি গোল করেছেন।

