বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ক্লেমেন্ট আকপা

0
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ক্লেমেন্ট আকপা

বিশ্বকাপের আগে ধাক্কা খেল আইভরি কোস্ট। চোটের কারণে ডিফেন্ডার ক্লেমেন্ট আকপা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে লেফট-ব্যাক ক্রিস্টোফার ওপেরিকে দলে নেওয়া হয়েছে।

ক্রিস্টোফার চলতি বছরের শুরুতে মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালের স্কোয়াডে ছিলেন। কিন্তু মার্চ মাসে দক্ষিণ কোরিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি আন্তর্জাতিক ম্যাচে তিনি চোট পান। পাঁচবার আন্তর্জাতিক ম্যাচ খেলা আকপা তার ফরাসি ক্লাব এজে অক্সারের সঙ্গে অনুশীলনের সময় অ্যাডাক্টর পেশিতে চোট পান এবং চলতি মাসের শুরুতে লিগ ওয়ানের শেষ সপ্তাহের ম্যাচগুলোতে খেলতে পারেননি।

তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকশেহিরের হয়ে খেলা ওপেরি প্যারিসে আইভরিয়ান দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন।বিশ্বকাপে আইভরি কোস্ট গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, জার্মানি ও কুরাকাওয়ের মুখোমুখি হবে। বিশ্বকাপের মূল পর্বের আগে ৪ জুন নঁতে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আইভরি কোস্ট। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here