নোয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জেলা জামে মসজিদে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে মুসল্লিদের মাঝে জিলাপি বিতরণ করা হয়েছে। শনিবার বাদ আছর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি মো. শাহজাহান।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য এড. আবদুর রহমান, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, আবু নাছের, শহিদুল ইসলাম কিরণ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ হানিফ মুরাদ, জেলা বিএনপি নেতা আবদুল মোতালেব আপেল, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, শাহ জাফর উল্যা রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা ভিপি জসিম, সাবেক ছাত্র নেতা ভিপি নিপু, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি মো. শাহাজাহান প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন। দোয়া অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে জিলাপি বিতরণ করা হয়েছে।

