বিশ্বকাপ খেলতে যেতে না পারার কারণ বের করতে তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

0
বিশ্বকাপ খেলতে যেতে না পারার কারণ বের করতে তদন্ত হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিলেও সে দাবি ভোটাভুটির পর প্রত্যাখ্যান করা হয়। বাংলাদেশ ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হয়। ভারতে বিশ্বকাপ খেলতে না গিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃঢ়তা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই কিছু প্রশ্নও উঠেছে।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য বিসিবি আইসিসিকে পত্র দিয়ে আবেদন জানালেও সেই আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া আর কেউই বাংলাদেশের পক্ষ নেয়নি। যেটিকে বিসিবির দায়িত্বে থাকা কর্তাদের বড় কূটনৈতিক সীমাবদ্ধতা হিসেবে দেখছেন অনেকেই।

বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারল না এর কারণ খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মিরপুরে একটি অনুষ্ঠানে সাইকেল বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক কি ব্যর্থতা ছিল তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here