কাবুলে ভয়াবহ বিমান হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন রশিদ-নবী

0
কাবুলে ভয়াবহ বিমান হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন রশিদ-নবী

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত ও ২৫০ জনের বেশি আহত হয়েছেন। একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে লক্ষ্য করে চালানো এ হামলায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় রাত ৯টার দিকে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি পুনর্বাসন কেন্দ্রে হামলা চালানো হয়। এতে হাসপাতালের বড় অংশ মাটির সঙ্গে মিশে যায়।

সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, চিকিৎসাধীন অসহায় মানুষের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারাড় দাবি করেন, কোনো হাসপাতালে নয়—বরং নানগারহারসহ বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, জঙ্গি অবকাঠামো ধ্বংস করতেই এই অভিযান।

এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আফগান ক্রিকেট তারকারা। রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বেসামরিক স্থাপনায় হামলা চালানো ‘যুদ্ধাপরাধ’ এবং রমজানের সময় এমন নৃশংসতা মানবতার চরম অবমাননা। তিনি জাতিসংঘ-এর কাছে তদন্তের আহ্বান জানান।

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী-ও ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসার জন্য আসা তরুণদের প্রাণহানি একটি জাতির জন্য গভীর শোকের। “রমজানের রাতে আশার আলো নিভে গেল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here