বিশ্বকাপে ২০ বছরের দ্রুততম উদ্বোধনী গোল

0
বিশ্বকাপে ২০ বছরের দ্রুততম উদ্বোধনী গোল

২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর ৮ মিনিট ৩২ সেকেন্ডে প্রথম গোল করেন মেক্সিকোর হুলিয়ান কিনোনেস। বিশ্ব মঞ্চে অভিষেকেই জালের দেখা পেয়ে দারুণ এক কীর্তিও গড়লেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ডি-বক্সের বাইরে গড়বড় করে ফেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ, এক ডিফেন্ডারের দুর্বলতায় বল পেয়ে ডি-বক্সে ঢুকে শট নেন কিনোনেস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বলে চলে যায় জালে। ২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে তার প্রথম গোল এটি। এবার বিশ্বকাপে প্রথম ম্যাচেই দেখা গেল ৩ লাল কার্ড। আসরের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করেন তিনি।

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর যোগ করা সময়ে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।

এদিকে ২০০৬ সালে কোস্টারিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লামের ষষ্ঠ মিনিটে করা গোলের পর, বিশ্বকাপে কিনোনেসের দ্রুততম প্রথম গোল এটি। ইংরেজ ফুটবল ম্যানেজার ব্রায়ান ক্লাফ একবার বলেছিলেন, একটি গোল করতে মাত্র এক সেকেন্ড সময় লাগে।

পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে মাত্র ১৩ জন ফুটবলার ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছেন। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচে তুরস্কের হাকান সুকুর মাত্র ১১ সেকেন্ডের মধ্যে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন।

দ্রুত সময়ের গোলের রেকর্ড:

হাকান সুকুর (তুরস্ক), ২০০২ বনাম দক্ষিণ কোরিয়া, ১১ সেকেন্ড, ভাকলাভ মাসেক (চেকোস্লোভাকিয়া), ১৯৬২ বনাম মেক্সিকো, ১৫ সেকেন্ড, আর্নেস্ট লেহনার (জার্মানি), ১৯৩৪ বনাম অস্ট্রিয়া, ২৫ সেকেন্ড, ব্রায়ান রবসন (ইংল্যান্ড), ১৯৮২ বনাম ফ্রান্স, ২৮ সেকেন্ড, ক্লিন্ট ডেম্পসি (মার্কিন যুক্তরাষ্ট্র), ২০১৪ বনাম ঘানা, ৩০ সেকেন্ড, বার্নার্ড লাকোম্ব (ফ্রান্স), ১৯৭৮ বনাম ইতালি, ৩১ সেকেন্ড, আর্নে নাইবার্গ (সুইডেন), ১৯৩৮ বনাম হাঙ্গেরি, ৩৫ সেকেন্ড, এমিল ভেইনান্তে (ফ্রান্স), ১৯৩৮ বনাম বেলজিয়াম, ৩৫ সেকেন্ড, পাক সেউং-জিন (উত্তর কোরিয়া), ১৯৬৬ বনাম পর্তুগাল, ৫০ সেকেন্ড সেকেন্ড, ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ১৯৬২ বনাম বুলগেরিয়া, ৫০ সেকেন্ড, আলদাবের্ত দেসু (রোমানিয়া), ১৯৩০ বনাম পেরু, ৫০ সেকেন্ড, সেলসো আয়ালা (প্যারাগুয়ে), ১৯৯৮ বনাম নাইজেরিয়া, ৫২ সেকেন্ড, ম্যাথিয়াস ইয়র্গেনসেন (ডেনমার্ক) এবং ২০১৮ বনাম ক্রোয়েশিয়া, ৫৫ সেকেন্ডে গোল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here