বিরাটের প্রেমে পড়ার কারণ জানালেন অনুশকা

0
বিরাটের প্রেমে পড়ার কারণ জানালেন অনুশকা

ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের অন্যতম জনপ্রিয় জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে সরে আসেন অনুশকা।

বলিউড ও ক্রিকেট দুটি আলাদা দুনিয়া হলেও, বক্তিগত জীবনে তাদের বোঝাপড়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বহু মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

বছরের পর বছর ধরে এই জুটি একে অপরের ক্যারিয়ারে অবিচলভাবে সমর্থন জুগিয়েছেন। কিছুদিন প্রেম করার পর অনুশকা এবং বিরাট কোহলি ২০১৭ সালে ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। শুক্রবার (১ মে) অনুশকা শর্মা ৩৮ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে বিরাটের প্রেমে পড়ার কারণটি জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

স্টার স্পোর্টসের সঙ্গে একটি পুরোনো আলাপচারিতায় অনুশকা জানান, প্রেম শুরু করার আগে বিরাটের ভালো স্মৃতিশক্তি তাকে মুগ্ধ করেছিল। এর প্রতিক্রিয়ায় বিরাট বলেন, আমার স্মৃতিশক্তি এখন কিছুটা ভালো। আনুশকা আমাকে গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে বলে দেয়। তাই আমি এখন সেগুলো মনে রাখতে বেশ পারদর্শী হয়ে উঠেছি। সত্যি বলতে, ও আমাকে আগে থেকেই বলে দেয়। আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে থাকে, ছোটখাটো জিনিস ভুলে যাই।

এর সঙ্গে যোগ করে অনুশকা বলেন, আমাদের ডেটিং শুরু হওয়ার আগে, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো, ওর স্মৃতিশক্তি খুব ভালো। এটা আমাকে সত্যিই সাহায্য করবে।

মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানোর জন্য পার্টি ছেড়ে আসতেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই জুটি। পিকে অভিনেত্রী বলেন, এটা কোনো অজুহাত নয়, এটাই বাস্তবতা যে সন্তান হলে আর আগের মতো সামাজিক থাকা যায় না। আমরা আসলে খুশি, কারণ আমরা দুজনেই খুব একটা সামাজিক নই। আমরা সাধারণ জিনিস পছন্দ করি, বাড়িতে সময় কাটাতে ভালোবাসি। আমরা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগও পাই না। তাই যখন আমরা সেই সময়টা পাই, তখন পরিবারের মতো করে কাটাতে চাই। একারণেই এখন বিষয়টি আরও স্পষ্ট।

বিরাট ও অনুশকা ২০২১ সালে তাদের কন্যা ভামিকা এবং ২০২৪ সালে তাদের পুত্র আকায়কে স্বাগত জানান। সন্তানদের কথা বিবেচনা করে তারা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। এই দম্পতির নিঃশব্দ, সংবেদনশীল সম্পর্ক আরও একবার প্রমাণ করল প্রেম শুধু দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here