বিবিএলের বেসরকারীকরণ পরিকল্পনায় আপত্তি জানাল কুইন্সল্যান্ড

0
বিবিএলের বেসরকারীকরণ পরিকল্পনায় আপত্তি জানাল কুইন্সল্যান্ড

বিগ ব্যাশ লিগ (বিবিএলকে) বেসরকারীকরণের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) পরিকল্পনা আবারও বাধার সম্মুখীন হয়েছে। বিবিএলের আটটি ক্লাবের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাবটি প্রত্যাখ্যান করার ক্ষেত্রে নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কুইন্সল্যান্ডও যোগ দিয়েছে।

এর আগে মার্চের শেষে মেলবোর্নে অনুষ্ঠিত এক বৈঠকে সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডারের নিয়ন্ত্রক নিউ সাউথ ওয়েলস ছয়টি রাজ্যের প্রধান নির্বাহীদের কাছে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপস্থাপিত বেসরকারীকরণ মডেলটির ঘোর বিরোধী ছিল।

অন্যদিকে, ব্রিসবেন হিটের পরিচালক কুইন্সল্যান্ড দুই সপ্তাহ আগে কুইন্সল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি বৈঠকের পর প্রাথমিকভাবে প্রস্তাবটির বেশ কয়েকটি বিষয়ে আরও সময় এবং স্পষ্টতা চেয়েছিল। সিএ-এর সঙ্গে আলোচনার পর, কুইন্সল্যান্ড এনএসডব্লিউ-এর সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে সিএ-এর কাছে এখন কেবল চারটি রাজ্যই রয়েছে—ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া। যারা সম্মিলিতভাবে বিবিএল-এর অন্য পাঁচটি ক্লাব পরিচালনা করে এবং বেসরকারীকরণের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে রয়েছে। এই পরবর্তী ধাপের মধ্যে ক্লাবগুলোর জন্য আনুষ্ঠানিক মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে। পূর্বে অনুমান করা হয়েছিল,বিবিএল-এর সম্পূর্ণ বেসরকারীকরণ থেকে ৬০০-৮০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় হতে পারে। 

এর আগে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ) বিগ ব্যাশ লিগ (বিবিএল) এর বেসরকারীকরণে অনুমোদন দিতে আপত্তি জানিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here