জুন মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরসূচিতে থাকছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ ‘এ’ দল।
সফরের সূচনা হবে সাদা বলের ক্রিকেট দিয়ে। প্রথম দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে, ৮ ও ১০ জুন।
এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ জুন রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে।
ওয়ানডে পর্ব শেষে সিরিজ গড়াবে লাল বলের ক্রিকেটে। চার দিনের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে ১৭ থেকে ২০ জুন, আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত।
এটি হবে জিম্বাবুয়ে ‘এ’ দলের জন্য গত বছরের অক্টোবরের পর প্রথম মাঠে নামা, যখন তারা হারারে স্পোর্টস ক্লাবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল।
একনজরে সফরসূচি:
১ম ওয়ানডে- ৮ জুন- বগুড়া
২য় ওয়ানডে- ১০ জুন- বগুড়া
৩য় ওয়ানডে- ১৩ জুন- রাজশাহী
ফোর ডেয়ার- ১৭ থেকে ২০ জুন- সিলেট
ফোর ডেয়ার- ২৪ থেকে ২৭ জুন- সিলেট।

