পাসপোর্ট জটিলতা শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আব্দুলহামিদ

0
পাসপোর্ট জটিলতা শেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আব্দুলহামিদ

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের পর সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ যুক্তরাষ্ট্রে জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের গত সোমবার রিয়াদে একটি প্রস্তুতিমূলক শিবিরে যোগ দেওয়ার কথা ছিল।

তবে আমস্টারডামে তার পাসপোর্ট চুরি হয়ে যায়। সেখানে তিনি পরিবারের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আব্দুলহামিদ যিনি রোমা থেকে লিগ ১-এর দল লেন্সে ধারে খেলছেন, তিনি এখন নিউইয়র্কে কোচ জর্জিওস দনিসের ৩০ সদস্যের প্রাথমিক দলের সঙ্গে যোগ দেবেন। বিকল্প পাসপোর্ট পেতে সহায়তা করার জন্য সৌদি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন আব্দুলহামিদ। তিনি পোস্টে লেখেন, চলুন বিশ্বকাপে যাই।

বিশ্বকাপরে মূল পর্বের লড়াইয়ের আগে সৌদি আরব নিউইয়র্ক ও টেক্সাসে একাধিক অনুশীলন শিবির শুরু করেছে। তারা ইকুয়েডর, পুয়ের্তো রিকো এবং সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।  আগামী ১৫ জুন মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ ‘এইচ’-এর অভিযান শুরু করবে সৌদি আরব।এরপর ২১ জুন আটলান্টায় স্পেনের এবং ২৬ জুন হিউস্টনে কেপ ভার্দের মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here