বরিশালে অর্থ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ

0
বরিশালে অর্থ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ

বরিশালে সুবিধাবঞ্চিত পরিবারের আয়ের সুযোগ সৃষ্টি এবং শিশুদের স্বাস্থ্যসুরক্ষা জোরদার করতে অর্থ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।

সোমবার দুপুরে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীনেশ সরকার। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রূবেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইসলাম (শুভ্র)। এ সময় বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিনথিয়া ঘরামীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, সমাজের অতিদরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং শিশুদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে উপকারভোগী পরিবারের মাঝে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here