গোয়ালঘরে কয়েলের আগুন, পুড়ে মারা গেল ৪টি ছাগল

0
গোয়ালঘরে কয়েলের আগুন, পুড়ে মারা গেল ৪টি ছাগল

কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগল পুড়ে মারা গেছে। দিনাজপুরের ফুলবাড়ীতে এ ঘটনায় একটি গরু গুরুতর আহত হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আম্রবাড়ী গ্রামের ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম বলেন, ভোরে সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, হঠাৎ ধোঁয়ার গন্ধ নাকে এলে জেগে উঠে দেখি গোয়ালঘরের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু আহত হয় এবং একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনিসহ বেশকিছু জ্বালানি খড়ি আগুনে ভস্মীভূত হয়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here