ক্রমবর্ধমান শিশু নির্যাতন, ধর্ষণ এবং রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে মহানগরের সাতমাথায় সামাজিক, সাংস্কৃতিক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হওয়ায় অপরাধীরা বারবার এমন নৃশংস ঘটনায় জড়িয়ে পড়ছে। তারা রামিসা হত্যা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে জনসম্মুখে শাস্তি কার্যকরের দাবি জানান। এছাড়া শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

