বগুড়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

0
বগুড়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দারিদ্রতা দূরীকরণ সরকারের একটি অন্যতম কৌশল। এ কৌশলকে বাস্তবে ফলপ্রসূ করতে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা নিয়ে বগুড়ায় শুরু হয়েছে কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম। 

রবিবার (২১ জুন) সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে চার জেলা থেকে কৃষক, কৃষি কর্মকর্তা, কৃষি গবেষক ও বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপিচালক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ প্রমুখ। 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইশ্বরর্দী এটিআই এর অধ্যক্ষ মতলুবুর রহমান। সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো: এনামুল হক। উপস্থিত বক্তরা প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পনা, কর্মসংস্থান, কৃষিপন্যের বানিজ্যিকরন ও কৃষিতে আধুনিক যন্ত্র ব্যবহার নিয়ে আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপিচালক আব্দুর রহিম বলেন, প্রকল্পে যারা কাজ করবেন তাদের উদ্ভাবনী সক্ষমতা নিয়ে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষিকে লাভজনক ও নিরাপদ হিসেবে গড়ে তুলে দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে।
৬ বছর মেযাদী এই প্রকল্পের মাধ্যমে বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ জেলায় কৃষিতে বিপ্লব ঘটবে বলে মনে করেন বক্তরা। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবাযন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here