বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষাদর অংশগ্রহণে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা লোপা এর সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, ওসি তারিকুল ইসলাম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুর রশিদ, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফজলুর রহমান, সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব পরিতোষ চন্দ্র সরকার, দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল স্নাতক ডিগ্রী মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল ওয়াজেদ, কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।

