দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের

0
দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর ৭০টি স্থাপনা ধ্বংস করার দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

টেলিগ্রামে দেওয়া এই বিবৃতিটি এমন এক সময়ে দেওয়া হলো, যখন গতকাল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই এলাকায় হেজবুল্লাহর “প্রধান ঘাঁটি নির্মূল করার দ্বারপ্রান্তে” রয়েছে।

বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে রাতভর চালানো একটি ড্রোন হামলা প্রতিহত করেছে তারা।

আইডিএফ আরো জানিয়েছে, ইসরায়েলি নৌ-বাহিনীর ক্রুরা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।

“যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশের আকাশ রক্ষায় এখন পর্যন্ত প্রায় ৪০টি প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here