ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

0
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। 

বুধবার ভারতের গোয়ায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

হাইভোল্টেজ এই ম্যাচ সামনে রেখে একাদশে বড় ধরনের রদবদল এনেছেন প্রধান কোচ পিটার বাটলার। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে মূল একাদশে তিনটি পরিবর্তন করেছেন তিনি।

বাটলারের নতুন পরিকল্পনায় সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে রক্ষণভাগে। একাদশে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার আফঈদা খন্দকার।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রেখে সুযোগ দেওয়া হয়েছিল সুরমা জান্নাতকে। তবে সেই ম্যাচে চাপের মুখে সুরমা নিজের সেরাটা দিতে না পারায় আজকের বাঁচা-মরার লড়াইয়ে আবারও আফঈদার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

আফঈদা ছাড়াও একাদশে নতুন করে জায়গা পেয়েছেন উমেহলা মারমা ও সুরভী আকন্দ প্রীতি।

অন্যদিকে, চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় একাদশে নেই মনিকা চাকমা। ফর্মহীনতার কারণে বাইরে রাখা হয়েছে আরেক পরিচিত মুখ শামসুন্নাহার জুনিয়রকেও।

বাংলাদেশ ও নেপালের সামনে টানা তিনবার অর্থাৎ ফাইনাল খেলার হাতছানি। আগের দুই আসরে নেপালের মাটিতেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, সুরভী আকন্দ প্রীতি, উমেহলা মারমা, ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়া সিদ্দিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here