পুলিশের রেকার কেনার দরপত্রের সময় কমে হচ্ছে ২১ দিন

0
পুলিশের রেকার কেনার দরপত্রের সময় কমে হচ্ছে ২১ দিন

জনস্বার্থে বাংলাদেশ পুলিশের কার্যক্রমে ব্যবহারের জন্য একটি ভারী উদ্ধারকারী যান (রেকার) কেনার ক্ষেত্রে দরপত্র আহ্বানের সময়সীমা সংক্ষিপ্ত করার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির ১৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৩০ টন ধারণক্ষমতার একটি উদ্ধারকারী যান (রেকার) ক্রয়ের জন্য দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

যানটি চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য ক্রয় করা হবে। জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন এবং জনস্বার্থ বিবেচনায় এ সুপারিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here