প্লট বরাদ্দ পেতে ভাসমান-অসহায়-গরীব পরিচয় দেন শেখ রেহানা-টিউলিপ-আজমিনা

0
প্লট বরাদ্দ পেতে ভাসমান-অসহায়-গরীব পরিচয় দেন শেখ রেহানা-টিউলিপ-আজমিনা

রাজউকের তিন কর্মকর্তার সাক্ষ্য অনুযায়ী, নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরীব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। 

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজউকের উপপরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দেন। 

দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। আসামিদের ঢাকা শহরে ও ঢাকার বাইরে একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবনবৃত্তান্তসহ ৪৪টি তথ্য অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, ‘তাদের নিজ নামে বা তাদের পৌষ্যদের নামে কোনো সম্পত্তি নেই। তারা নিজেদের ভাসমান, অসহায়, গরীব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন। যেহেতু তাদের ফ্লাট বাড়ি দরকার, সেহেতু তারা এই মিথ্যা হলফনামা দিয়েছে।’

এর আগে ৩১ জুলাই এই মামলায় চার্জগঠন করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here