প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

0
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, এদিন একযোগে ১৫ টি সরকারি দপ্তরে নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here