প্রথম বেতনের টাকা মাদরাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর

0
প্রথম বেতনের টাকা মাদরাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর

দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তার প্রথম বেতনের অর্থ দিনাজপুর সদরের কয়েকটি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) এমপির পক্ষ থেকে তার সহধর্মিণী মোসা. সায়মা আলম বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় গিয়ে অসহায় ও এতিম শিশুদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় তিনি সদরের গোলাপবাগ এতিমখানা ও মাদরাসা, শেখ জাহাঙ্গীর এতিমখানা ও মাদরাসা এবং রামসাগর হাফেজিয়া কারিয়ানা এতিমখানা ও মাদরাসায় অনুদান বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে এমপির পক্ষ থেকে তার সহধর্মিণী মোসা. সায়মা আলম বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here