প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের স্কোয়াডে চমক

0
প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের স্কোয়াডে চমক

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন রবার্তো লোপেস। কেপ ভার্দিয়ান বাবা ও আইরিশ মায়ের ঘরে ডাবলিনে জন্ম নেওয়া লোপেসের ২০১৯ সালে কেপ ভার্দের হয়ে অভিষেক হয়। এর আগে ২০১১ সালে তিনি একবার আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছিলেন।

৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৭ সালে যোগ দেন শ্যামরক রোভার্সে। আয়ারল্যান্ডের ইতিহাসে রেকর্ড ২২ বার লিগ জেতা ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত ২৬৯ ম্যাচ খেলেছেন এবং করেছেন ২১টি গোল।

গত বছর তার নেতৃত্বেই ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো ঘরোয়া ডাবল জেতে শ্যামরক রোভার্স।

ভূখণ্ডের আয়তনের দিক থেকে কেপ ভার্দে বিশ্বকাপে খেলা দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবং জনসংখ্যার দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম দেশ।

গ্রুপ ‘এইচ’-এ তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে এবং ছয় দিন পর মুখোমুখি হবে সৌদি আরবের।

৪৮ দলের সম্প্রসারিত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন।
 
কেপ ভার্দের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ভোজিনহা (চ্যাভেজ), মারসিও রোজা (মন্টানা), সিজে ডস সান্তোস (সান দিয়েগো);

ডিফেন্ডার: স্তপিরা (তোরেন্স), রবার্তো লোপেস (শ্যামরক রোভার্স), জোয়াও পাওলো (এফসিএসবি), ডিনেই (আল বাতায়েহ), লোগান কস্তা (ভিয়ারিয়াল), স্টিভেন মোরেইরা (কলম্বাস ক্রু), ওয়াগনার পিনা (ত্রাবজনস্পোর), সিডনি লোপেস ক্যাব্রাল (বেনফিকা), কেলভিন পাইরেস (এসজেকে);

মিডফিল্ডার: জামিরো মন্তেইরো (পিইসি জোয়েল), কেভিন পিনা (ক্রাসনোদার), দেরয় দুয়ার্তে (লুদোরোগেৎস), তেলমো আরকানজো (ভিতোরিয়া গুইমারেস), লারোস দুয়ার্তে (পুসকাস আকাদেমিয়া), ইয়ানিক সেমেদো (ফারেন্স);

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here