প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা আওয়ামী লীগের সমাবেশ

0

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা আওয়ামী লীগের সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাঙালির ইতিহাস। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাঙালি ও বাংলাদেশের জন্মের জন্য। বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে জনগণের সংগঠন হিসেবে রূপান্তরিত করেন। 

ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ২৩ জুন ক্রেজিয়া মারিয়া রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দীনের পরিচলনায় অনুষ্ঠিত এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মীনু রহমান, নাফিজ জুয়েল, এম রহমান জহির, লিটন খান, ওসমান চৌধুরী অপু এবং বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার খান দীপু, তৌহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, ইফতেখার হোসেন রিংকু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাবু, শিক্ষা সম্পাদক মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক মিম খান, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডলি আহমেদ, যুব মহিলা লীগের সভাপতি চেমন উদ্দীন প্রমুখ।

সভা শেষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলে মিলে কেক কাটেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here