ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে অর্থ দিতে হবে: জার্মানি

0

ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে অর্থ দিতে হবে: জার্মানি

ইউক্রেন পুনর্গঠনে ৬০ বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানির উন্নয়নবিষয়ক মন্ত্রী শুলৎসে বলছেন, এই কাজে রাশিয়াকে অর্থ দিতে একদিন বাধ্য করতে হবে। তিনি বলেন, ‘তারা যা ধ্বংস করেছে, তা ঠিক করার জন্য অর্থ দিতে হবে। এটাই আন্তর্জাতিক আইন।’ 

লন্ডনে অনুষ্ঠিত ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ অংশ নেন তিনি। ৬০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে। যুক্তরাজ্য ৩০৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছে। এ ছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসেবে ৩৮১ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ ও রোলস রয়েসসহ ৪২ দেশের প্রায় ৫০০ কম্পানিও সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

উল্লেখ্য, ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়েছিল বিশ্বব্যাংক।

সূত্র: ডয়চে ভেলে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here