পোস্টার প্রকাশের পরই আলোচনার কেন্দ্রে কঙ্গনা

0
পোস্টার প্রকাশের পরই আলোচনার কেন্দ্রে কঙ্গনা

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউতের নতুন লুক। গলায় মঙ্গলসূত্র পরা সেই ছবি ঘিরে শুরু হয়েছিল বিয়ের জল্পনা। কেউ কেউ আবার ধারণা করেছিলেন, এটি হয়তো ‘কুইন’ সিনেমার সিক্যুয়ালের লুক। পরে অবশ্য সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দেন কঙ্গনা।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’র মোশন পোস্টার। পোস্টারে নার্সের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ভয়াবহ আতঙ্ক ও ধ্বংসের মাঝেও একজন রোগীকে বাঁচানোর মরিয়া চেষ্টা করতে দেখা যায় তাকে।

পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, সিনেমাটি ফ্রন্টলাইন কর্মীদের সাহস, মানবিকতা ও আত্মত্যাগের গল্প তুলে ধরবে। পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, ‘কুইন ইজ ব্যাক।’

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় কামা হাসপাতালের ভেতর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সংকটময় মুহূর্তে হাসপাতালের নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মীসহ অন্যান্য স্টাফ মিলে অসংখ্য মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। পরিচালক মনোজ তাপাডিয়া সেই বাস্তব ঘটনাকেই সিনেমার মূল উপজীব্য করেছেন।

সিনেমাটির পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘অসাধারণ কাজ করেও তারা সাধারণ মানুষ হিসেবেই থেকে যান। সবাই তাদের দেখেন, কিন্তু প্রকৃত মর্যাদা দেন না।’

আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভারত ভাগ্য বিধাতা’। এতে কঙ্গনার পাশাপাশি অভিনয় করেছেন গিরিজা ওক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here