বিশ্বকাপের আগ মুহূর্তে কিংবদন্তি ফুটবলারের প্রতি বিশেষ সম্মান জানিয়েছে নিউইয়র্কের একটি সড়কের নাম থিয়েরি অঁরি রাখা হয়েছে। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরাসি কিংবদন্তির নামে এখন ৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নামকরণ করা হয়েছে, যা এক বিশেষ সম্মান।
হেনরি ২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে হিসেবে যোগ দেন এবং মেজর লীগ সকারের এই দলটির হয়ে ১৩৫ ম্যাচে ৫২টি গোল করেন।
নাম পরিবর্তনের ঘোষণা দেওয়ার সময় সমবেত জনতার উদ্দেশ্যে দেখানো একটি ভিডিওতে হেনরি বলেন, ৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নাম থিয়েরি হেনরি ওয়ে হওয়াটা এক অবিশ্বাস্য সম্মান। সড়কটি ম্যানহাটনের কেন্দ্রে রকফেলার সেন্টারের কাছে অবস্থিত এবং ১০ জুন এর নামকরণের বিষয়টি প্রকাশ করা হয়।
হেনরিই একমাত্র বিশ্বকাপ কিংবদন্তি নন যিনি এই সম্মান পেয়েছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে যিনি তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার তার নামেও একটি সড়কের নামকরণ করা রয়েছে।
আগামী ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আসরের ফাইনালসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

