পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

0
পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার নামক স্থানে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ জুন) সকাল ৯ টায়। 

নিহতরা হলেন- ওই এলাকার হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫) ও পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান (৫০)। এ সময় মিঠু ইসলাম (৩০) নামের অপর একজন আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাবুপাড়া গ্রামের একটি পুকুরের পানি অপসারণ করে মাছ ধরার জন্য সেচ পাম্প বসিয়ে বিদ্যুৎসংযোগ দিতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here