পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

0
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬১ ও ১৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৭৬ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪টি কোম্পানির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here