জয়পুরহাটে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক ও শিক্ষাসামগ্রী বিতরণ

0
জয়পুরহাটে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক ও শিক্ষাসামগ্রী বিতরণ

জয়পুরহাটে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। 

অনুদানপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইমু আক্তার এবং সাবেক এক ছাত্রদল নেতা পিয়ালের পরিবারও রয়েছে।

ইমু আক্তারের হাতে চেক ও এক নবম শ্রেণির শিক্ষার্থী বইয়ের সেট তুলে দেওয়ার সময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বেগম খালেদা জিয়া আগে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে আরও বৃদ্ধি করবেন। কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেদিকে আমাদের নজর রয়েছে।  

​চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে এই ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here