পাহাড়ে নিজস্ব মাতৃভাষায় বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

0
পাহাড়ে নিজস্ব মাতৃভাষায় বই পেলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

সারা দেশের মতো রাঙামটি প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরণ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীরা পেয়েছে তাদের নিজস্ব মাতৃভাষার বই। বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে রাঙামাটির ১০টি উপজেলার ৭০৭টি সরকারি ও ১৩৮টি বেসরকারি বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

রাঙামাটি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রাঙামাটি সদর উপজেলায় প্রাক প্রাথমিকে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার ১১ হাজার ৮২২টি বই বিতরণ করা হয়েছে।

এছাড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের তাদের নিজস্ব মাতৃভাষায় বই বিতরণ করা হয়েছে। প্রাক প্রাথমিকে ৯৮০টি। এছাড়া প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৩ হাজার ২৮০টি। তবে সব বই পর্যাপ্ত নয়। আরও বই এর চাহিদা রয়েছে।

রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা বলেন, রাঙামাটির ১০টি উপজেলার সব বিদ্যালয়ে বই বিতরণ হয়েছে। তবে বই এর সংকট রয়েছে। আপতত যা আছে সব বিতরণ করা হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে বিতরণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here