আইপিএলে ব্যাট বলে সময়টা ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার মৌসুমে সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে হার্দিক পান্ডিয়া।
সবশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে মুম্বাই। এতে প্লে-অফের দৌড় থেকে তাদের ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দলের এমন টালমাটাল পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলকে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি পান্ডিয়াকে অধিনায়কত্ব ছেড়ে শুধু খেলোয়াড় হিসেবে পারফরম্যান্স করা উচিত বলে মত দিয়েছেন।
কামরান আকমল বলেছেন, আমি বুঝতে পারছি না মুম্বাই কবে হার্দিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেবে। তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে। আমার মনে হয় হার্দিকের শুধু একজন খেলোয়াড় হিসেবেই খেলা উচিত।
আকমল আরও বলেন যে, নেতৃত্বের এই বাড়তি দায়িত্ব হার্দিক পান্ডিয়ার খেলোয়াড়ি পারফরম্যান্সকেও প্রভাবিত করছে। তার মতে, অধিনায়কত্বের ভার তার ওপর থেকে সরিয়ে নেওয়া হলে এই তারকা অলরাউন্ডার তার সেরাটা দিয়ে খেলতে শুরু করবেন।
তিনি আরও যোগ করেন, এমআই-এর পারফরম্যান্স দেখুন। পান্ডিয়ার নিজের পারফরম্যান্স দেখুন। সে একজন অলরাউন্ডার এবং সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তার ওপর থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নিলে তার ব্যাটিং এবং বোলিংয়ের উন্নতি হবে।”
চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সামান্য চোটের কারণে হার্দিক পান্ডিয়া একটি ম্যাচ খেলতে পারেননি।খেলোয়াড় হিসেবেও এই তারকা অলরাউন্ডার ব্যাট হাতে ছয় ইনিংসে মাত্র ৯৭ রান করেছেন, যা ১৯.৪০-এর মতো সাধারণ মানের গড়। বোলার হিসেবে এই ক্রিকেটার মাত্র তিনটি উইকেট নিয়েছেন, যেখানে তার বোলিং গড় ৬৩.৩৩ এবং ইকোনমি রেট ১২.৬৬।
এদিবে চেন্নাইয়ের কাছে হারের পর পান্ডিয়া টুর্নামেন্টে বড় ধরনের কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে থাকা এই ফ্র্যাঞ্চাইজিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের বাকি সাতটি ম্যাচের মধ্যে অন্তত ছয়টিতে জিততে হবে।
আগামী বুধবার (২৯শে এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ৪১তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স।

